জয়পুহাট জেলা পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, রাজশাহী।
এ সময় প্রধান অতিথি জনাব মোঃ আশিক সাঈদ এবং জনাব মোছাঃ শামীম আরা হক জয়পুরহাট পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব শাহনাজ বেগম পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ-সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে জয়পুরহাট জেলা পুলিশের এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা। পরবর্তীতে উপদেষ্টা,পুনাক,রাজশাহী রেঞ্জ, রাজশাহী মহোদয় জয়পুরহাট জেলার পুনাক ক্যান্টিন পরিদর্শন করেন।