ঘিওরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক রনি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনিকে (৩২) আটক করেছে পুলিশ ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৭টা ২০ মিনিটের দিকে ঘিওর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় । সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
মেহেদী হাসান রনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আব্দুর রাশেদের ছেলে ।
ঘিওর থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন ।