আওয়ামীলীগের দেশব্যাপী অস্থিতিশীলতা ও নাশকতা ঠেকাতে

সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি:

আওয়ামীলীগের দেশব্যাপী অস্থিতিশীলতা ও নাশকতা ঠেকাতে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর শাখা বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্য্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিউদ্দিন খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন। সিংগাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফুর, আবদুল মান্নান, খাঁন মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. মনিরুল ইসলাম মোকা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর আলম বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন এবং বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জাহিদুর রহমান বিশ্বাস প্রমূখ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com