দেড় বছরের শিশুর হার্টে ফুটো, অপারেশনের জন্য প্রয়োজন ৬–৭ লাখ টাকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের সবুজ মন্ডলের দেড় বছরের মেয়ে হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদযন্ত্রে (হার্টে) ফুটো রয়েছে এবং দ্রুত অপারেশন করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি।
পরিবারের ভাষ্য, মাত্র এক সপ্তাহ আগে পরীক্ষা-নিরীক্ষার পর তারা শিশুটির এই গুরুতর অসুস্থতার কথা জানতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করাতে প্রয়োজন হবে প্রায় ৬–৭ লাখ টাকা। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে এত বড় চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
শিশুটির চিকিৎসায় দেশের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। আপনার সামান্য সহযোগিতাও হয়তো শিশুটির চিকিৎসার পথ সহজ করে দিতে পারে।
সহযোগিতার জন্য বিকাশ (পারসোনাল):
০১৯৭২১৩৬৭৪৭( সবুজ- শিশুটির বাবা)
আসুন সহযোগীতা করতে না পারলেও মানবিকতার জায়গা থেকে পোস্টটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।
বিঃদ্রঃ যারা বড় এমাউন্ট দিতে সহযোগিতা করতে চান তারা আমাকে জানাবেন আমি সেটিও তুলে ধরবো ইনশাআল্লাহ। হয়তো আপনার সহযোগিতা আগ্রহ দেখে আরেকজনও আগ্রহ প্রকাশ করবে।