সিংগাইর পৌর সড়ক গুলো যেন মরণ ফাঁদ! জন দূর্ভোগ চরমে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ থেকে 

মানিকগঞ্জ সিংগাইর পৌর সড়ক গুলো ভেঙ্গে চোরে বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘ দিন ধরে সড়ক গুলো মেরামতের অভাবে এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে । পৌরবাসীর অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকি ত্রুটি জনিত কারণে কয়েক বছরের মাথায় খানাখন্দে পরিণত হয়েছে। । ফলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। 

গতকাল বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায় , পৌরসভার ৯ টি ওয়ার্ডের বাসিন্দারদের সহজে পৌরসভায় আসার জন্য একাধিক পাকা রাস্তা নির্মাণ করেন সরকার। এসব পাকা সড়ক গুলোর মধ্যে অধিকাংশ রাস্তার পিচঢালাই উঠে গিয়ে খানা খন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে । আর ঐসব রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পৌরবাসী যানবাহনে চলাচল করছে। এসব সড়ক গুলোর মধ্যে হেলিপ্যাড হতে উকিল জাহিদের বাড়ী, ঘোনা পাড়া ফায়ার সার্ভিস অফিস হতে হাসপাতাল গেট , কাশিমনগর নদীর পাড় হতে পানির পাম্প , জিজি মডেল হাইস্কুলের উত্তর পাশ হতে বৌরাগীর আখরা কাশেনগর বাসস্ট্যান্ড হতে কমিনিটি ক্লিনিক পর্যন্ত, রংয়ের বাজার হতে দশানী সংযোগ পাকা সড়ক, পৌরসভা হতে সাইদুর নেতার বাড়ী রাস্তা। 

  এসব পাকা সড়ক গুলোর ইট বালু পিচ উঠে গিয়ে খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। । জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই মানুষ হাট বাজার, অফিস আদালত ও শিক্ষার্থীরা স্কুল , কলেজে ঝুঁকি নিয়েই ঐসব রাস্তা দিয়ে চলাচল করছে । এছাড়া প্রতিনিয়ত ইট,বালু,সিমেন্ট ও অন্যান্য মালামাল বোঝাই ভারী যানবাহন ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করছে। খানা খানাখন্দ সড়ক মেরামতকিংবা সংস্কার না করলে যে কোন সময় বড় ধরনের ঘটতে পারে দূর্ঘটনা ঝরতে পারে তাজা প্রাণ। এছাড়া দুই চারটি রাস্তার প্রকল্প দেওয়া হলেও সে কাজের কোন গতিনেই। 

 ইউনুস আলী বলেন, পৌরসভার প্রাণ কেন্দ্রের রাস্তা ভাঙ্গা চুড়া লাইট ভাঙ্গা , অনেক রাস্তা খানাখন্দের কারণে জনদূর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে । 

  হ্যালোবাইক চালক মফেজ বলেন রাস্তা ঘাট ভাঙ্গা চোরা হওয়াতে পেসেন্জার বেশি হয়না। আর যন্ত্র পাতি লাগাইয়া সারতে পারিনা। যে টাকা কামাই তা পার্টসেই চলে যায়। বলেন এই সড়ক দিয়ে হাসপাতাল, হাট বাজার, অফিস আদালত, চলাফেরা করা হয়, কিন্ত সড়ক বেহালদশা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগনের । 

পৌর প্রশাসক খায়রুনাহার বলেন , ইতোঃ মধ্যে কিছু রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। বাকী সড়কগুলোর কাজ জরুরি ভিত্তিতে মেরামত করা হবে l

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com