গঙ্গাচড়ায় যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

মোঃ শফিকুজ্জামান সোহেল, ‎গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।‎

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

‎সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন। বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম সোনা, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, আসাদুজ্জামান আজাদ ও তপন কুমার রায়, গজঘণ্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডা. জালাল শাহ, লক্ষ্মীটারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, আলমবিদিতর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলু মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

‎সভাপতির বক্তব্যে সাজু আহমেদ স্বপন বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা জনগণ মেনে নেবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

‎শাহিন আলম সোনা বলেন, জনগণের অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। কোনো মহল যদি পরিকল্পিতভাবে সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানান।

‎সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতা কাম্য নয়। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎পরে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com