শ্রীপুরে বিএনপির সকল অঙ্গসংগঠনের আ'লীগ বিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরার শ্রীপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শ্রীপুর-লাঙ্গলবাদ সড়কের ওয়াপদা মোড়ে সমাবেশে যোগ দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব জহুরুল হক লস্কর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com