জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম জাগ্রত হয়েছে: রাসেদ খান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়াক নাহিদ ইসলামের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

 আমরা সেই অতীত প্রেমের ইতিহাস, চিঠি লেখার ইতিহাস ভুলে যাইনি, তাই না? জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম রয়েছে। পুরোনো প্রেম আবার জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে।

তিনি বলেন-, আদৌ কি তারা নির্বাচনে পাশ করেছিলেন? সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা সংবাদ দেখেছি। এটি নিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের মতপার্থক্য রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন-, মানুষ বিশ্বাস করে না যে, জামায়াতের আমির এবং নাহিদ ইসলাম জনগণের ভোটে পাশ করে জাতীয় সংসদে গেছেন। বরং মানুষের মনে সন্দেহ রয়েছে যে, জামায়াত এবং এনসিপিকে একটি বৃহৎ বিরোধীদল বানানোর জন্য অন্তর্বর্তী সরকারের এক ধরনের মেকানিজম ছিল।

তিনি বলেন, যে দল অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল, সেই দল কীভাবে এবার ৭৭টি আসন পেলো? এই প্রশ্ন তো মানুষের। মানুষের মনেও এ নিয়ে প্রশ্ন রয়েছে।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে এই দলটির দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিএনপি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। তাহলে কীভাবে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়?জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ,সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com