পীরগঞ্জের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

রফিকুল ইসলাম সাবুল:রংপুর প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাসকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্যামল চন্দ্র দাসকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে দিনাজপুর জেলার কাহারোল থানার সৈয়দপুর গ্রামের মালতী রাণীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার কালমেঘ পরিষদপাড়া গ্রামের কলেন চন্দ্র দাসের ছেলে।

এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর এবং সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় ২০১৪ সালে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত। আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামল চন্দ্র দাসকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com