মানিকগঞ্জে দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্যালকন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ:

জমজমাট ফাইনালে দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে ৩-০ গোলে হারিয়ে মানিকগঞ্জে ‘শহীদ রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে টিম ফ্যালকন ।

বুধবার রাতে জেলা শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্যালকন । শেষ পর্যন্ত তিন গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ।

৮৮ ওয়ারিয়র্সের আহ্বায়ক ও ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কামরুদ্দিন আহমেদ জাকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানিভ ইকবাল রাসেল, প্রধান শিক্ষক বজলুর রহমান বিশ্বাস এবং সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ ।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার লক্ষ্যেই গত তিন বছর ধরে ৮৮ ওয়ারিয়র্সের উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে । এবারের আসরে অংশ নেয় ১৮টি দল ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com