পাঁচবিবির নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌসকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

মোঃ নাহিদ হাসান ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তাঁকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ নাহিদ হাসান পাঁচবিবি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

জানা গেছে, তাঁর নিজ জেলা যশোর।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com