গঙ্গাচড়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটার পিস্তল জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের গজঘন্টা বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গজঘন্টা বাবুপাড়া গ্রামের মো. নজরুল হকের (৬০) বাড়ির পেছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল পাওয়া যায়।
পরে জব্দ করা অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।