নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁয় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা, প্রয়োজনীয় দক্ষতা এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকা জরুরি।

তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com