যুদ্ধবিমান পুন:স্থাপনের লক্ষ্যে বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ার পরিদর্শন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুন:স্থাপন এর উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমাম এর নেতৃত্বে ৬ সদস্যের টেকনিক্যাল টিম আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।
ড. রাহাত মাহমুদ, পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পবিপ্রবি।
আরও পড়ুন
বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
ব্রেইন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী সোহাগ, প্রয়োজন ৪–৫ লাখ টাকা