ব্রেইন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী সোহাগ, প্রয়োজন ৪–৫ লাখ টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার সরদারপাড়া গ্রামের সাবেক চেন মাস্টার সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন সোহাগ (১৭)। এ বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার। কিন্তু এরই মধ্যে তার ব্রেইন টিউমার ধরা পড়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোহাগের অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৪–৫ লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

সোহাগের চিকিৎসার জন্য দেশ-বিদেশের হৃদয়বান মানুষ ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার। আপনার সামান্য সহযোগিতাও হয়তো একজন তরুণের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। সহযোগিতা পাঠানোর

বিকাশ নম্বর: ০১৭৪৮৩৫৬৭৫০ (সোহাগের বাবা)

টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলেও পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ারও সোহাগের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।

আসুন, সোহাগের পাশে দাঁড়াই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com