আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর ও উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পৌর চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা।
বিক্ষোভ মিছিলে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
ব্রেইন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী সোহাগ, প্রয়োজন ৪–৫ লাখ টাকা