হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হোছাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ এবং উপজেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইসলাম।

বৈঠকে সংগঠনের কর্মীদের নৈতিক ও সাংগঠনিক উন্নয়ন, দায়িত্বশীলতা এবং ইসলামী জ্ঞানচর্চাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com