রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ ২ স্বর্ণ চোরাচালানকারী গ্রে'প্তা'র

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

মো: ছাব্বির হাসান, বিশেষ প্রতিনিধি, নওগাঁ:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িয়রবোনা মোড় বালাকা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ী এলাকার মো. মোস্তার মোল্লা (৪৫) এবং গোদাগাড়ী থানার জালাহার ভাদপুর এলাকার মো. ছাকিরুল (৪০)।

এসআরবি-৫ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অবৈধভাবে স্বর্ণ সংগ্রহ ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। সংস্থাটির দাবি, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন।

গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com