দৌলতপুর ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার, এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের দায়ে মিজানুর রহমান জুমন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুল সংলগ্ন কালীগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয় ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে ।

পরে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে এক লাখ টাকা জরিমানা করেন ।

পাশাপাশি ড্রেজারের পাইপ ও অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ।

সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com