নগদ টাকা ও মোটর-সাইকেল এবং মাদক সহ আটক দুই

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক 

গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার অভিযানের অংশ হিসেবে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময়  ৫০ বোতল 'ESkuf' নামক অবৈধ মাদক ও নগদ টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

​জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

​আটককৃতরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার একোয়ার ষ্টেট পাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ রকিবুজ্জামান রকি (২৮) এবং পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার মৃত গোলজার রহমানের ছেলে মোঃ রাশেদ মিয়া প্রিন্স (৪৮)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল (মোট ৫ লিটার) ESkuf সিরাপ এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি লাল-কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা এবং মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

​এ বিষয়ে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-৫১, তারিখ: ২৫/০৯/২০২৬) দায়ের করা হয়েছে।

​

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com