পাঁচবিবিতে জনপ্রতিনিধি হতে চায় বিএনপি নেতা করিম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ৭'নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল করিম মন্ডল।

তিনি ইউনিয়নের শন্তাদিঘর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। সৎ, নিষ্ঠাবান ও হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে এলাকায় তিনি পরিচিত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিজ ওয়ার্ডের সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যেই বিভিন্ন সভা-সমাবেশ ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। একই সঙ্গে পাড়া-মহল্লার মুরুব্বি ও ছোট-বড় সবার সাথে কুশল বিনিময় শেষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল করিম মন্ডল বলেন, "আমি সকলের দোয়া সমর্থন ও ভোটে মেম্বার নির্বাচিত হতে পারলে সবাইকে সাথে নিয়ে আমার ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ওয়ার্ডকে অনিয়ম, দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করবো। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে স্কুল-কলেজের যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করবো।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com