কালীগঞ্জে প্রাথমিকের বৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,এইচ এম রোকনুজ্জামান, কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আরা পারভীন, সদস্য সচিব, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মিলন, কালিগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুজ্জামান রনি,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান বাবু, সভাপতি, এসএমসি, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ হাসানুর রেজা, সহকারী শিক্ষক।
বক্তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।