সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠান কে পরিবেশ দূষণের দায়ে জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

সাইফুল ইসলাম শিকদার, সিংগাইর,  মানিকগঞ্জ:

মানিকগঞ্জ সিংগাইরের ধল্লা এলাকায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে মারাত্মক বায়ুও পরিবেশ দূষণের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। জানা গেছে, ২৮ই সেপ্টেম্বর সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভুমি মোঃ আলআমিন কবির উপজেলার ধল্লা এলাকায় একটি অভিযান চালান।

এসময় টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত ২০১০) এর বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে গ্রীন এনার্জি নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অতিদ্রুত সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। সহকারী কমিশনার ভুমি মোঃ আল-আমিন কবির বলেন পরিবেশ দূষণকারী যত ক্ষমতাধর হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে আর এঅভিযান উপজেলা ব্যাপী অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com