আইপিআইএম-এর নতুন মহাপরিচালক হলেন জয়পুরহাটের সন্তান গোলাম মোছাদ্দেক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

ইনস্টিটিউট অব পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (IPIM)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিযুক্ত হয়েছেন জনাব গোলাম মোছাদ্দেক।

জয়পুরহাটের এই গুণী সন্তানের এমন গৌরবময় অর্জনে উল্লসিত ও আনন্দিত স্থানীয় বাসিন্দা, গুণগ্রাহী এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এই মর্যাদাপূর্ণ প্রাপ্তিকে জেলার জন্য এক অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন এলাকার সর্বস্তরের মানুষ।

নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এক শুভ বার্তায় স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতায় নতুন এই পথচলা সাফল্যমণ্ডিত হবে। তিনি নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন পরিক্রমায় আরও বড় অবদান রাখবেন—এই শুভকামনা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com