গাইবান্ধায় তেল সার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাসদ এবং কমিউনিস্ট পার্টির পৃথক বিক্ষোভ ও মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় রাতারাতি তেল সার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা শহরের গানাস মার্কেটের সামনে কমিউনিস্ট পার্টির মানববন্ধন এবং বাসদের পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা প্রধানমন্ত্রী দেশের বাহিরে থাকা অবস্থায় যেখানে বিশ্ববাজারে তেলের দাম কম সেখানে বাংলাদেশে হঠাৎ করে রাতের বেলা তেল দাম কিভাবে বাড়িয়ে দিলেন জ্বালানি মন্ত্রী সে বিষয়ে প্রশ্ন তোলেন। তারা প্রধানমন্ত্রী দেশে ফেরার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। নইলে চরম আন্দোলনের হুশিয়ারি দেন।
কমিউনিস্ট পার্টির মানববন্ধনে সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, মিহির ঘোষ, রেবতি বর্মন,গোলাম রব্বানী মুসা,সাদেকুল ইসলাম প্রমুখ।