নওগাঁ শহরে পুরুষের ছদ্মবেশে জাল টাকাসহ এক তরুনী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম
মো: ছাব্বির হাসান, বিশেষ প্রতিনিধি, নওগাঁ
রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলা পরিষদের সামনের কাঁচাবাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত খুশি আক্তার জেলার রাণীনগর উপজেলার ঝিনা গ্রামের মোঃ খোরশেদ আলমের মেয়ে।
পুলিশ ও স্থান সূত্রে জানা যায়, আজ সকালে সদর উপজেলার সামনের কাঁচাবাজারে পুরুষের রূপ ধারণ করে কেনাকাটা করার সময় ওই নারীর চলাফেরা সন্দেহজনক মনে হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১,০০০ টাকা মূল্যমানের ৫টি জাল নোট (মোট ৫ হাজার টাকা) উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, জাল টাকা বহন ও ব্যবহারের অপরাধে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।