ধামইরহাটে গৃহবধূর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

 মোঃ মোস্তাকিন হোসেন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি (নওগাঁ) :

নওগাঁর ধামইরহাট উপজেলার দাদনপুর খয়েরবাড়ী গ্রাম থেকে কবিতা খানম (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কবিতা খানম ওই গ্রামের জিহাদ হোসেন বাদশার স্ত্রী।

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরের ভিতর থেকে ওই গৃহবধূর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 এ বিষয়ে ধামইরহাট থানার কর্মকর্তা জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টির সুষ্ঠু তদন্তে পুলিশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।"

 এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোক ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com