কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল সেমি ফাইনালে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরস্থ শহীদ বরক
ত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল মুখোমুখি হয় গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গাজীপুর সদরকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে কালীগঞ্জের দলটি।
উত্তেজনাপূর্ণ খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলকে পরাজিত করে। এ জয়ের মধ্য দিয়ে দলটি প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিরুল ইসলাম। দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাদিমুল ইসলাম। জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ হুমায়ুন কবির মাষ্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু।
তারা আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার পরবর্তী ধাপেও কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত