চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু পরিবহনের অপরাধে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
স্টাফ রিপোর্টার:
অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে আবজল (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবজল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় উপজেলার বদরগাজী এলাকা থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে ট্রাকযোগে শায়েস্তাগঞ্জে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।খবর পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে জানা যায়, বদরগাজী এলাকা থেকে সম্পূর্ণ বেআইনিভাবে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
পরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী আটককৃত আবজলকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সব স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর ও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত