একজন বাবার আকুতি—আমার ছেলেকে বাঁচাতে সাহায্য করুন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার সরদারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহাগ। সোহাগ ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একজন ছাত্র। মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আজ সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। একজন অসহায় বাবা তার সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে হাতজোড় করে সাহায্যের আবেদন করছেন। আপনাদের কাছে হয়তো ১০ টাকা খুবই সামান্য, কিন্তু এই সামান্য সহযোগিতাই সোহাগের চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা—যতটুকু পারেন সাহায্য করুন।
আর সাহায্য করতে না পারলে অন্তত পোস্টটি শেয়ার করে সোহাগের পাশে দাঁড়ান।
হয়তো আপনার একটি শেয়ারই পৌঁছে দিতে পারে এমন একজন মানুষের কাছে, যার সহযোগিতায় একটি প্রাণ বেঁচে যেতে পারে।
সোহাগের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর নম্বর: বিকাশ/নগদ: 01748356750 আসুন, সবাই মিলে একজন বাবার চোখের পানি মুছে দিই। সোহাগকে বাঁচার একটি সুযোগ করে দিই। আল্লাহ আপনাদের প্রত্যেকের দান ও সহযোগিতা কবুল করুন।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত