জয়পুরহাটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত মামলা নিষ্পত্তিতে বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং পুলিশ, ম্যাজিস্ট্রেসি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. আতিয়ারা আকতার, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর মোমেন ফকির, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পিপি এটিএম মোজাহিদ আজিজ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আশিক আহমেদ জেবাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফ হোসেন, জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক লায়লা নাসরিন জাহান।

এছাড়া বিচার বিভাগের কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের নিয়মিত সমন্বয় সভা আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনের আলোকে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। পরে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com