জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
জয়পুরার প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ২৫ মিনিটে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপুর ইউনিয়নের মহীপুর গ্রামের মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের সামনে পাকা রাস্তা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ হোসেন (২২) ও মোছা. রুমানাকে (৩০) গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত