পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচবিবিতে বিএনপির সমাবেশ ও মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন সমাবেশ ও মিছিল করেন। শনিবার বিকালে পাঁচবিবি পাচমাথা মোড়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপি নেতা সহকারি প্রভাষক মোঃ আহসান হাবিব, উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাজমুল হক জনি,
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, লিটন মন্ডল, রিপন আকন্দ, মাহমুদ হোসেন মামুন, মিজানুর, রহিদুল,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জনাবুর রহমান জনি, আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, সম্পাদক মোঃ সাকিব হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গুলশান আরা গ্যালিনসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত