সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ১০

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলা, হত্যা মামলা, পুরোনো মামলা ও মাদকসেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, মাদকসেবনের অভিযোগে শাহিন সজীব (৩৫), রিয়াজ (৩০), মাসুম রানা (২৯), মোতালেব (৫২) ও সাজ্জাদ হোসেন (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার মো. মানিক (৪৫) এবং জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকার মো. ইকবাল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলায় রমজান হোসেন (৩৩) ও সুমন ভূঁইয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরোনো একটি মামলায় গোপেরবাগ এলাকার মো. মাসুদ (২৫)কে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com