জয়পুরহাটে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে ৩ দিনব্যাপী "রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ" কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) যুব রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। যা চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, কার্যকরী কমিটি সদস্য জনি চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফউজ্জামান, রেড ক্রিসেন্ট যুব ইউনিট প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যেকোনো জরুরি মুহূর্তে বা দুর্ঘটনায় দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানের দক্ষতা তৈরি এবং মানবতার সেবায় যুবদের উদ্বুদ্ধ করতেই এই তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের সদস্য, যুব ভলান্টিয়ার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।