নওগাঁয় ইস্কাফ সহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইস্কাফ নামের নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া (খাঁ পাড়া) ত্রিমোহনী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. আইনুল সোনার (৩৫) ও মো. রাকিব হোসেন (২৭) নামে দুজনকে আটক করা হয়। আইনুল সোনার মথুরাপুর উত্তরপাড়ার মো. মজনু মিয়ার ছেলে এবং রাকিব হোসেন মথুরাপুর পশ্চিমপাড়ার মো. ফারুক সোনারের ছেলে।

পরে আইনুল সোনারের হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগ তল্লাশি করে চার বোতল ইস্কাফ নামের নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আইনুল সোনার উদ্ধার হওয়া মাদকগুলো রাকিব হোসেনের কাছ থেকে কেনার কথা উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com