কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড (মোচিক)-এ ২০২৬-২৭ অর্থ বছরের চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার( ২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় মিলের প্রশিক্ষণ ভবনে স্থায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারখানার মহা-ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন-হাউজ প্রশিক্ষণের উদ্বোধন করেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:মহা-ব্যবস্থাপক (ইক্ষু কৃষি)"গৌতম কুমার মহা-ব্যবস্থাপক (অর্থ)" জাহিদুর ইসলাম মহা-ব্যবস্থাপক( প্রশাসন)সাইফুল ইসলাম, " যন্ত্র প্রকৌশলী (ডিসিএমই)"আব্দুল আলীম,
ভারপ্রাপ্ত সভাপতি, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন -"সাহার আলী
মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন"জাহিদুল ইসলাম জাহিদ
এছাড়া মিলের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং প্রশিক্ষণার্থী শ্রমিক-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী দুই দিন ধরে কারখানার দক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন তরান্বিতকরণ এবং যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাধন কুমার মন্ডল।