জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। 

অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার আবদুল হামিদ মিটুল। এ সময় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু নির্বাচিত হন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com