বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। জব্দ করা সারের মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
পরে তিনি সারগুলো জব্দ করে বকশীগঞ্জে নিয়ে আসেন।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৭ বস্তা সার জব্দ করি। এর মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে উপজেলা কৃষি অফিস নিয়মিত নজরদারি করছে।’