মহাদেবপুরে ধনজইল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শাহজাহান ইসলাম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ শাহজাহান ইসলামকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বিদ্যালয়টির অ্যাডহক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে রাজশাহী শিক্ষা বোর্ডের মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহজাহান ইসলাম। কমিটির অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত মোঃ আমিনুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে আগামী ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে।
শাহজাহান ইসলামকে সভাপতি হিসেবে মনোনয়নের বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা অফিস আদেশের অনুলিপি জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
শাহজাহান ইসলাম বলেন, আমাকে ধনজইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কে ধন্যবাদ জানাই। আমি সততার ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করবো। সকালের সহযোগিতা কামনা করছি।