চার জেলায় নতুন জেলা প্রশাসক, বদলি আরও তিন ডিসি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম
মো: ছাব্বির হাসান, বিশেষ প্রতিনিধি, নওগাঁ:
চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক করা হয়েছে।
অন্যদিকে পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। ফলে চার জেলায় প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে যাচ্ছে।
এ ছাড়া নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।