চরম দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

আজিজুর রহমান আজিজ, হবিগঞ্জ:

হবিগঞ্জ মৌলভীবাজারের এসএমএস পরিবহনের মালিক-শ্রমিকদের বিরুদ্ধে বাস ভাঙচুর, চালক ও শ্রমিকদের মারধর এবং গাড়ি আটকে রাখার প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। 

১ অক্টোবর ২০২৬ সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। 

হঠাৎ ডাকা এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে।

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের 'বিরতিহীন এক্সপ্রেস' বাসের চালক ও শ্রমিকদের শেরপুরে আটকে রেখে মারধর এবং বাস ভাঙচুর করে আসছে ।

মৌলভীবাজারের এসএমএস পরিবহনের লোকজন। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলে হবিগঞ্জের তিনটি বাস আটকে রেখে তারা নিজেদের কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রেখেছে। 

এই বিরোধ নিরসনে ইতিপূর্বে একাধিকবার বৈঠক এবং চুক্তি হলেও মৌলভীবাজার পক্ষ তা অমান্য করায় বাধ্য হয়ে । 

অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে

এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকেই হবিগঞ্জ বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

গণপরিবহন না পেয়ে অনেকেই বাধ্য হয়ে বিকল্প উপায়ে বা হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

সিলেটগামী যাত্রী আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যেতে পারছি না। 

জরুরি কাজে সিলেট যাওয়া দরকার ছিল, কিন্তু এখন কোনো উপায় না দেখে বাড়ি ফিরে যাচ্ছি।"

শিশু সন্তান নিয়ে বাসস্ট্যান্ডে আটকে পড়া নাবিলা আক্তার নামে আরেক যাত্রী বলেন, "সকাল থেকে বাসস্ট্যান্ডে ঘুরছি। শিশু সন্তান নিয়ে পথে পথে এই হয়রানি পোহানো অসম্ভব। এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই ঠিক না।"

মোটর মালিক গ্রুপ জানিয়েছে, আটকে রাখা বাসগুলো উদ্ধার এবং শ্রমিকদের নিরাপত্তার সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত জেলাজুড়ে এই পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com