শ্রীপুরে আ'লীগ নেতাকে আটকের খবরে স্বেচ্ছাসেবক দল নেতার মিষ্টি বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের এক নেতাকে আটকের খবরে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। আটককৃত আওয়ামী লীগ নেতা হলেন শ্রীপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল বিশ্বাস। 

৩০ সেপ্টেম্বর বুধবার ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের খবর ছড়িয়ে পড়লে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত প্রচার সম্পাদক শেখ আবু সাঈদ শেখ এলাকায় উপস্থিত জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণ কারী স্বেচ্ছাসেবকদল নেতা শেখ আবু সাঈদ বলেন, দেশকে অস্থিশীল করার লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্র করছে তাদের এই পরিকল্পনা বানচালের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করছে। এই কারণেই আনন্দ ও খুশিতে মিষ্টি বিতরণ করা হয়েছে। 

আওয়ামীলীগ নেতা রিয়াজুল বিশ্বাসকে আটকের তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, নিয়মিত অভিযানে তাকে আটক করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com