সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ৯, হেরোইন, ইয়াবা উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মাদক মামলায় ২ জন, মাদকসেবনের অভিযোগে ৪ জন, পরোয়ানাভুক্ত ২ জন এবং পুরোনো মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন, পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠ এলাকার শান্ত শিকদার রুশাদ (২৮), ছোট সাদিপুর এলাকার মোঃ ইমান হোসেন (৪০), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পুর এলাকার মোঃ মোয়াজ্জেম (৩২) এবং যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকার মোঃ সবুজ হোসেন (২২)। সবুজ বর্তমানে কাঁচপুর পাঠাত্ত এলাকায় বসবাস করতেন।

মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন কাঁচপুর মধ্যপাড়া এলাকার মোঃ শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২)। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া পুরোনো মামলায় সোনিয়া আক্তার (৩৮) নামে এক নারীকে এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মোঃ জুয়েল মোল্লা (২৭) ও মোঃ মোজাম্মেল হক মোজাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com