ন্যায়-ইনসাফের ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব করতে চান জামায়াত নেতা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫'নং আটাপুর ইউনিয়নের ২'নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আনিছুর রহমান। এ লক্ষ্যে তিনি ২'নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
জামায়াত নেতা আনিছুর রহমান বলেন, আপনাদের মূল্যবান আমানতের ভোটে আমি যদি মেম্বার নির্বাচিত হতে পারি, তাহলে কখনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ওয়ার্ডের সকল কার্যক্রম পরিচালনা করবো।
তিনি আরও বলেন, আমি কখনো কাউকে আপন-পর ভাববো না। সবাইকে নিয়ে মিলেমিশে ওয়ার্ডের ভালো কাজগুলো করবো এবং অনিয়ম ও খারাপ কাজ থেকে সবাই বিরত থাকবো। আসুন, আমরা সবাই মিলেমিশে আমাদের এই ওয়ার্ডকে একটি সুন্দর ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলি।
এলাকার সাধারণ লোকজন বলেন, আনিছুর দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথে জড়িত।
তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে এলাকায় সবাই জানে। সে আগামীতে মেম্বার নির্বাচন করবেন এজন্য অনেক আগে থেকেই সবাইকে বিষয়টি জানিয়েছেন।