পীরগঞ্জে ট্যাপেন্টাডলসহ চাচি-ভাতিজা আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

মনসুর আহাম্মেদ,  ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি সুজুকি মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিক্রির টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com