ঐতিহ্যবাহী পাঁচবিবি রেল স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
উক্ত শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তব্য রাখেন-পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সভাপতি রবিউল ইসলাম। আজ সকালে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির লক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-সড়াইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাপ্পি,সহকারী অধ্যাপক শেরশাহ আকন্দ, পাঁচবিবে ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা কৃষ্ণকুমারী,সহকারী অধ্যাপক আব্দুল মমিন।সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান, কোরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক পলাশ, অবসরপ্রাপ্ত আর্মি মিজানুর রহমান এবং সোলায়মার আলী।
বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চাল ব্যবসায়ী রহমত, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আহসান হাবীব এসপি, মুরাদ। বার্জার রঙের রংপুর জোনের কর্মকর্তা ফিরোজ হোসেন ফাইন,সাবেক ইউ,পি সদস্য এজবাটুল সহ ছাত্র, ট্রেনযাত্রী সাধারণ জনতা উপস্থিত ছিলেন।