কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর আত্মসমর্পণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবন করে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী অপুর বিরুদ্ধে।
ঘটনার পর অভিযুক্ত স্বামী কালীগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছেন। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ফয়লা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু ইয়াবা সেবনের পর স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত অপু কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পরে কালীগঞ্জ থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতে প্রেরণ করে।
এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনার বিস্তারিত কারণ এবং তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।