মানিকগঞ্জে আরবের ছাগল পেল ১৪ পরিবার, বাড়বে আয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের দুই গ্রামের ১৪টি পরিবারকে আয়বর্ধন কর্মসূচির আওতায় দুটি করে মোট ২৮টি ছাগল দেওয়া হয়েছে । বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এ কর্মসূচি বাস্তবায়ন করছে ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শহরের বেউথা এলাকায় আরবের কার্যালয়ে আয়োজিত বিনামূল্যে ছাগল বিতরণ ও ওরিয়েন্টেশন কর্মশালায় উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেওয়া হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট এএফএম নূরতাজ আলম বাহার। তিনি বলেন, আয়বর্ধক এ ধরনের উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে । ছাগলগুলো যথাযথভাবে লালন-পালনের মাধ্যমে উপকারভোগীদের আয় বাড়ানোর আহ্বান জানান তিনি ।

আরবের নির্বাহী পরিচালক নুরতাজ আলম নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন এবং জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। 

এ সময় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তি, স্কাউট নেতা মাসউদুর রহমানসহ আরবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

কর্মশালায় ছাগল পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও আয়বর্ধনের বিভিন্ন বিষয়ে উপকারভোগীদের ধারণা দেওয়া হয় । আয়বর্ধনের মাধ্যমে পরিবারগুলোর স্বাবলম্বিতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে আয়োজকেরা জানান ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com