পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আবারও প্রার্থী মুনসুর রহমান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬নং মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আবারও প্রার্থী হচ্ছেন বর্তমান সফল ইউপি সদস্য মো. মুনসুর রহমান। তিনি বেড়াখাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বেড়াখাই, নান্দাশ, শাহজাদপুর ও বহরমপুর গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ডে ২০২২ সালের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য মুনসুর রহমান বলেন, ২০২২ সালে আপনারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে। 

তিনি বলেন, আমার এই ৫ বছরে স্বাধীনতা পরবর্তী সময়ে এই ওয়ার্ডে জনপ্রতিনিধিরা যে কাজ করেছে, তার চেয়ে অর্ধেকের বেশি কাজ আমি করেছি। এলাকার রাস্তায় সলিং, ড্রেন, গাইড ওয়াল, কালভার্ট নির্মাণ করেছি। বয়স্ক, বিধবা, ভিজিডিসহ সকল সামাজিক কর্মসূচির ভাতা সঠিকভাবে অসহায় মানুষের মাঝে বন্টন করেছি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনেও আপনাদের সমর্থন ও দোয়া চাই। পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে এই ওয়ার্ডকে সুন্দর একটি ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com